ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মরণ নেশা মাদক প্রতিরোধে বিজিবির লিফলেট বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
যুব সমাজ ধ্বংসকারি মাদক! আর মাদকের ছোবল থেকে রক্ষা পেতে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনস্থ আটাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে মাদকের কুফল বিয়ষক লিফলেট বিতরণ করেন। পরে আটাপাড়া ইসমাইল গাজীর (রহঃ) মাজার প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আটাপাড়া বিওপির কমান্ডার অসীম কুমার মারাক উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, মাদক আমাদের যুবক ছেলেমেয়েদের জীবন ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের কালো ছোবল থেকে আপনার আমার সবার সন্তানকে রক্ষা করতে হবে। মাদক রোধ করা বিজিবির একার পক্ষে সম্ভব নয় এ কাজে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আ,লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ এনামুল হক, সানোয়ার হোসেন, আটাপাড়া বাজার কমিটির সভাপতি আবুল কালাম হোসেন ও মাজার মসজিদের ইমাম/মোয়াজ্জেম সহ এলাকার সাধারন লোকজন।

Don`t copy text!