ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে আ,লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জুলাই ৩০, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশ ব্যাপী বিএনপি, জামাতের অগ্নিসংযোগ সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আ,লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে অনষ্ঠিত হয়। রবিবার বিকালে জয়পুরহাট-১ আসনের সংসদ সদ্যস্যের দলীয় ও নির্বাচনী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারোয়ারী চত্বরের প্রতিবাদ সমাবেশে যোগদেয়।

উপজেলা আ,লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বার ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌর আ,লীগের সভাপতি এস,কে আব্দুল হক, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, মোহাম্মদপুরের চেয়ারম্যান এস, এম রবিউল আলম চৌধুরী পিন্টু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত আহবায়ক সাইফুল ইসলাম সাবু ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নাজমুল ইসলাম সহ অনেকেই।

Don`t copy text!