ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সীমান্তে এক ভারতীয় ব্যাক্তির মৃত দেহ উদ্ধার

প্রতিবেদক
admin
জুলাই ২৯, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া যশপুর এলাকায় বাংলাদেশ -ভারত সীমান্তের বাংলাদেশের ভুখন্ডে ভারতের ত্রিপুরা রাজ্য নলুয়া এলাকার নাগরিক আশিষ বৈদ্যের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশিষ বৈদ্য সাধন বৈদ্য এর ছেলে।

জানা যায় আশিষ বৈদ্য গতকাল থেকে নিখোঁজ ছিলো। আশিষ পেশায় একজন সাইকেল মেকানিক ছিল। বৃহস্পতিবার সকালে ভারতীয় বিএসএফ তাদের নিয়মিত টহল দেয়ার সময় সীমান্তের বাংলাদেশের ভূখন্ডে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরবর্তীতি বিজিবি ছাগলনাইয় থানা পুলিশকে অবহিত করে।

মৃত ব্যক্তিকে সনাক্ত করেন আশিষ বৈদ্যের ভাই ভূট্ট বৈদ্য। এসময়ে আশিষের ১৪ বছরের ছেলেও উপস্থিত ছিলেন।ঘটনার পর বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকে বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মৃতদেহ ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ আগামিকাল শুক্রবার বিএসএফের কাছে ফেরৎ দেয়ার কথা রয়েছে।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে বিএসএফ কমান্ডার রাকেশ ঠাকুর ও বিজিবির যশপুর কমান্ডার সুবেদার হাসিবুর রহমান, ছাগলনাইয় থানার ওসি সুদ্বীপ রায়, রিশুম আউট পোস্ট -ফাঁডি থানা ইনচার্জ চাকলা জামাদিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Don`t copy text!