ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির সাহিত্যমেলায় কবিদের মিলন মেলা

প্রতিবেদক
admin
জুলাই ২৭, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা সাহিত্যমেলা-২৩ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০’টায় উপজেলা পরিষদ হলরুমে সাহিত্যমেলা উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। প্রশাসনের আয়োজনে সাহিত্যমেলার সভায় বক্তব্য রাখেন সাহিত্যিক আমিনুল হক বাবুল, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও হাকিমপুর মহিলা কলেজের সহযোগি অধ্যাপক (বাংলা) মোজ্জাফর হোসেন মোহন সহ কবি সাহিত্যিকরা এসময় বক্তব্য ও নিজের লেখা কবিতা আবৃতি করেন। সাহিত্যমেলা প্রাঙ্গনে বিভিন্ন এলাকা থেকে কবি ও সাহিত্যিকরা একত্রিত হয়। এছাড়া মেলায় কবি ও সাহিত্যিকগণ তাদের লেখা বইয়ের স্টল দেন।

Don`t copy text!