ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন-DBO-news

প্রতিবেদক
admin
জুন ১৭, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের সকল খুনিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার (১৭ জুন) দুপুর ১২ টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিক ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, সাংবাদিক এইচএম মুছা আলী, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইমলাম রনি, সাংবাদিক একেএম নুর আলম নয়ন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Don`t copy text!