ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের আক্কেলপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত-DBO-news

প্রতিবেদক
admin
মে ২২, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে নানা আয়োজনে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, আক্কেলপুর থানা উপ-পরিদর্শক আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন,সাধারণ সম্পাদক নিরেন দাস প্রমুখ।

উক্ত সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন।

Don`t copy text!