ঢাকাসোমবার , ২৪ এপ্রিল ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই-DBO-news

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি প্রতিষ্ঠান ।
সোমবার (২৪ এপ্রিল) সকাল ৭ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে মেসার্স পিএম ইলেক্ট্রনিকস মার্কেটের সোনাহার স্টোরের ফ্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এসময় আগুনের তীব্রতায় ব্যবসায়ী সোনাহার মিয়ার সোনাহার স্টোর ও মীম এন্টার প্রাইজের ডিলার মাজেদুর রহমান মাজেদের মজুদ থাকা বিভিন্ন খাদ্য পণ্য পুড়ে যায়। এছাড়াও পিএম ইলেক্ট্রনিকস এর বিভিন্ন মালামাল রক্ষা করতে গিয়েও ব্যাপক ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।
তবে আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি মির্ধাপাড়া মোড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

Don`t copy text!