ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মশ্বিমনগরের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের তালা মার্কায় গণসংযোগ

প্রতিবেদক
admin
মার্চ ২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৬ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন। এই নির্বাচনে তালা মার্কায় মেম্বর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভোর ৯ নম্বর ওয়ার্ডের এলাকার বাড়ি বাড়ি গিয়ে জনগণকে সাথে নিয়ে তালা মার্কা পেয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে গণসংযোগ করেন মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম। এ সময় এলাকার অনেক মহিলা মা বোনেরা বলেন, সাইফুল একজন ভালো লোক জয়ের মালা তারই হোক। তিনি একজন সমাজ সেবক ও এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এলাকার যে কোন সমস্যা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই তাকে দেখা যায়। স্থানীয়রা আরো বলেন, তিনি আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সাইফুলকে আমরা মেম্বার হিসেবে পেতে চাই। এ সময় মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের এলাকার যেই অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো করবো। এই এলাকা থেকে মাদক নির্মূল করে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবো। জনগণকে সাথে নিয়ে ৯ নম্বর ওয়ার্ডকে একটি মডেল রূপে প্রতিষ্ঠিত করবো। এদিকে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম এগিয়ে আছেন। এসময় ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!