ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিদ্যালয় থেকে ফেরার পথে ছাত্রীর ওপর বখাটেদের হামলা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩১, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

নোয়াখালী সদর উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে আবারও বখাটের হামলায় ও ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছে।

তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে একটি কিন্ডারগার্টেনর সামনে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রী নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে।
তার মা বলেন, ‘বিদ্যালয় ছুটির পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় আইসিএল কিন্ডারগার্টেনর সামনে পৌঁছলে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা মেয়ের বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জাগো জানান ‘ওই ছাত্রীর বাম হাতের কব্জিতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার হাতে চারটি সেলাই করা হয়েছে।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!