ঢাকাবুধবার , ২৫ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিআরটিসি বাস কাউন্টারে ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৫, ২০২২ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক চাদঁপুরের হাজীগঞ্জ বিআরটিসি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন।

নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি রাখায় একজন ভোক্তা হাজীগঞ্জের বিআরটিসি বাস কাউন্টার এর বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী বলেন আমি যাত্রা ৪/৫/২২ করি, কিন্তু ভাড়া ৩০০/- ছিল, আমার কাছে রাখল ৫০০/- আমি লিখিত অভিযোগ করেছি গত ৯/৫/২২ইং তারিখে, এর অভিযোগের ভিত্তিতে আজ ২৫/৫/২২ তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে ৮০০০/- জরিমানা করা হয়। জরিমানার ২৫% হারে ২০০০/- অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।

চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান জনস্বার্থে সকলের অভিযোগ আমরা পেলে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু সমাধান করব,ভোক্তা
অধিকার সবসময়ই তদারকি করে জনগণের সাধ্যমত যেন সকল কিছুই ভোগ করতে পারে সে দিকে নজর রাখছে।

জনস্বার্থে সকল ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!