ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
admin
মে ৯, ২০২২ ৬:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “মানবতার সংকট ও রবীন্দ্রনাথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Don`t copy text!