ঢাকাশনিবার , ৭ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মাঠে মাঠে সোনালী ধানে কৃষকের মুখে হাসি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৭, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশানুরূপ ফলন হওয়ায় কৃষকদের মুখে খুশির ঝিলিক। দিনরাত এক করে ধান কাটা ও মাড়াই-ঝাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষক-কৃষাণীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় এ বছর বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার ১০০ শ হেক্টর। আর অর্জন হয়েছে ১৫ হাজার ২০০শ’ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে চাষাবাদ হয়েছে ১শ’হেক্টর বেশি।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেয়া যায়, মাঠে মাঠে কৃষাণ-কৃষাণীদের ব্যস্ত সময় কাটছে। কৃষকরা ধান কেটে জমির পার্শ্ববর্তী মাঠে সাজিয়ে রাখছেন। শ্রমিক সঙ্কট থাকায় নিজেরাই কাটছেন ধান। কৃষাণীরা মাড়াই-ঝাড়াই হওয়া ধানের খড়-কুটা পরিষ্কার করে রোদে শুকাতে দিচ্ছেন। কেউ বা শুকানোর পর গোলায় তোলার জন্য বস্তায় ভরছেন ধান। গোলায় ধান তোলা শেষে কেউ কেউ আবার মাঠ জুড়ে রোদে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছেন সোনালি খড়। বর্ষাকালে গবাদি পশুর খাবারের জন্য সংরক্ষণ করে রাখা হবে এসব খড়।

উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাদ মুকা গ্রামের কৃষক হাসান বলেন, ‘ মহান আল্লাহতালার কৃপা ও নিজের পরিশ্রমে এবার ভালোই ফসল পেয়েছি। তবে শ্রমিক সংকট থাকায় কিছুটা দুর্ভোগ হচ্ছে আমাদের।

এ বিষয়ে বিরাম উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল ‘ বলেন, ‘উপজেলায়১৫২০০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন সম্ভব হয়েছে। বাজারে ধানের ভালো দাম রয়েছে। এছাড়াও সরকারি মূল্যে ধান বিক্রির জন্য কৃষক নিবন্ধন চলমান রয়েছে। কৃষি বিভাগ এ বিষয়ে কৃষকদের সর্বোচ্চ সহযোগীতা দিয়ে আসছে।


Don`t copy text!