ঢাকাশুক্রবার , ৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় যুবলীগ নেতার জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৬, ২০২২ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মুহুরীগন্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামশেদ আলম’র শুভ জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়েছে।

পুরাতন মুহুরিগন্জ যুবলীগের কার্য্যলয়ে নেতাকর্মীদের উপস্থিতে এক সুন্দর মনোরম পরিবেশে তাদের প্রিয় নেতা আগামী ইউনিয়নের কান্ডারি যুবলীগ নেতা জামশেদ আলম’র জন্মদিন পালন করে তাদের প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করেন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শেখ আনোয়ার করিম’র উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন রনি, ঘোপাল ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, শুভপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ মোশারফ হোসেন খাঁন। জন্মদিন উপলক্ষে তাঁর আগামীদিনের সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তফা জানু সহ ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে “শুভ শুভ দিন জামশেদ আলম’র জন্মদিন” স্লোগানে স্লোগানে কার্য্যলয় ছিল মুখরিত। যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম’র উত্তরোত্তর সফলতা কামনা করে একে অপরকে কেক কেটে ও মিষ্টি মুখ বিতরণ করা হয়।

Don`t copy text!