ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুজাপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সোনাগাজীর মতিগঞ্জে সুজাপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২২ এপ্রিল, শুক্রবার বিকেলে মতিগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।

সুজাপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলোয়ার হোসেন মৃধার পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাজরান গ্রুপের চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও সুজাপুর সমাজ কমিটির উপদেষ্টা মোশারফ হোসেন মৃধা।

বিশেষ অতিথি ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সুজাপুর সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ মোস্তফা, কোষাধ্যক্ষ এড. শরীফ মাহমুদ সহ সমাজ কমিটির নেতৃবৃন্দ।

দুই শতাধিক লোকের ইফতার আয়োজনে দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Don`t copy text!