ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটে সংঘর্ষে নাহিদ হোসেনের মৃত্যু,২জন লাইফ সাপোর্টে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২০, ২০২২ ৩:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ হোসেন (২০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।

নিহত তরুণ ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করতেন। তার বাসা কামরাঙ্গীচরে। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য নাহিদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। ডা. আলাউদ্দিন বলেন, বর্তমানে মোরসালিন নামে আরও একজন লাইফ সাপোর্টে রযেছেন। তিনিসহ তিন জন চিকিৎসাধীন রয়েছেন। অপরদুজন হলেন শিক্ষার্থী কানন চৌধুরী ও দোকান কর্মচারী ইয়াছিন।

Don`t copy text!