ঢাকারবিবার , ২৭ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাম গণতান্ত্রিক জোটের হরতালের সমর্থনে আজ বিক্ষোভ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৭, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামীকাল সোমবারের অর্ধ দিবস হরতালের সমর্থনে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমা’র হলের সামনে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট।

জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুম’দারের সভাপতিত্বে বি’ক্ষো’ভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ জে’লা শাখার আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জে’লা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক একে আজাদ, জে’লা গণসংহতি আ’ন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জে’লা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক হারুন অর-রশিদ মাহমুদ এবং জে’লা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বা’স উঠেছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে অর্ধ দিবস হরতাল আহ্বান করা হয়েছে। বক্তারা সোমবারের অর্ধ দিবস হরতাল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একই দাবিতে অশ্বিনী কুমা’র হলের সামনে থেকে একটি বি’ক্ষো’ভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Don`t copy text!