ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখনো মাথাছাড়া দিয়ে উঠে উঠান বৈঠক অনুষ্ঠানে শিরীন আখতার এমপি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৫, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড পূর্ব বাঁশপাড়া কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠক শনিবার (৫ মার্চ) বিকাল ৪ টায় পূর্ব বাঁশপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম’র সভাপতিত্বে এবং জাসদ পৌর অর্থ সম্পাদক এম. জয়নাল আবেদীন মিয়াজী’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্য শিরীন আখতার এমপি বলেন বাংলাদেশের মানচিত্রকে সরিয়ে দিতে পাক হানাদার বাহিনী সহ তাদের দোসররা অনেক ষড়যন্ত্র করেছিল। এখনো পর্যন্ত স্বাধীনতার বিপক্ষের শক্তিরা মাথাছাড়া দিয়ে উঠে। তিনি আরো বলেন, এসব নসাৎকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবেন। উঠান বৈঠক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদ যুগ্ন সম্পাদক মোঃ ছলিম উল্যাহ্ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবদুল্লাহ রিপন, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, মহামায়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, উপজেলা ও পৌর জাসদ নেতৃবৃন্দ সহ শ্রমজীবী নারী কর্মিরা।

Don`t copy text!