ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের পর প্রবাসীর লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষারাড়িতে নিখোঁজের ৪ দিন পর শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চর নান্দিনা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবদুল্লাহ (২৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সরিষারাড়ি থানার অফিসার ইন-চার্জ মীর রকিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার চর নান্দিনা গ্রামের পশ্চিম পাড়া আমজাদ হোসেনের ছেলে মালয়েশিয়া ফেরত মো. আবদুল্লাহ হঠাৎ করে ৪ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে এবং আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করে তার কোনও হদিস না পেয়ে সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে জনৈক ব্যক্তি মৃত ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে যমুনার শাখা নদীতে গোসল করতে গিয়ে একটি ডুবানো নৌকার গলুইয়ের সাথে মৃত আবদুল্লাহর মাথা ভাসতে দেখে। পরে গ্রামবাসীদের খবর দিলে তারা ছুটে এসে লাশ দেখে মোবাইলে থানায় খবর দেয়।

থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবদুল্লাহর লাশ নদীতে ডুবানো একটি নৌকার গলুইয়ের সাথে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ি থানায় নিয়ে যায়। দুপুর ১২টায় লাশটি ময়না তদন্তের জন্য জামালপুর জেলা মর্গে প্রেরণ করা হয়। মৃত আব্দুল্লাহ এক বছর আগে বিবাহ করেছেন জানা গেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার-ইন-চার্জ মীর রকিবুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং পূর্ব শত্রুতার জের হিসেবে ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’

Don`t copy text!