ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শুভপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২০, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যদের প্রথম কার্যদিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুর ১২ টায় অত্র পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুভপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান মজনু’র সভাপতিত্বে এবং শুভপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পাঠান নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিনু, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার।

উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মোঃ আতাউল্যাহ্ সিফাত ও নয়টিলা মাজারের খাদেম সৈয়দ উদ্দিন সরোয়ার খান’র যৌথ পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আ’লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, শুভপুর ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, শুভপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!