ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা’র বদলীজনিত বিদায় সংবর্ধনা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১০, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা’র পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আয়োজনে সোমবার (১০ জানুয়ারী) দুপুর ১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স’র সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ডাঃ শিহাব উদ্দিন রানা গত ১৮ ই সেপ্টেম্বর ২০১৮ সালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর সুনামের সহিত উপজেলা বাসিকে স্বাস্থ্য সেবা দিয়ে সকলের মনিকোঠায় স্থান করে নেয়। বর্তমানে তিনি ঝালকাঠি জেলা সিভিল সার্জন হিসেবে পদন্নোতি পান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ শোয়েব ইমতিয়াজ নিলয়’র সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইমাম হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিক সাব্বির, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ শেখ কামাল, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী।

পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র পক্ষ থেকে বিভিন্ন বিভাগ হতে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আয়োজক কমিটি। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সকল আবাসিক মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা, কর্মচারী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!