ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় আলহাজ্ব গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৯, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউপিস্থ পূর্ব ঘোপাল একতা সংসদ’র আয়োজনে আলহাজ্ব গণি আহম্মদ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়। পূর্ব ঘোপাল একতা সংসদ’র প্রধান উপদেষ্টা প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন’র উপস্থাপনায় এবং অত্র সংসদের সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শুভপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান মজনু। আমন্ত্রিত অতিথি ছিলেন ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া। আলহাজ্ব গণি আহম্মদ’র দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। খেলাটি পরিচালনা করেন রেফারি জসিম উদ্দিন, মানিক ও দেলোয়ার।

মিরসরাই স্পোটিং ক্লাবকে ০-২ গোলে হারিয়ে পোর্ট কলোনি একাদশ (চট্রগ্রাম) উদ্বোধনী খেলায় জয়লাভ করে। এসময় উপস্থিত ছিলেন অত্র সংসদের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শত শত দর্শকবৃন্দ।

Don`t copy text!