ঢাকারবিবার , ২ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ কনস্টেবল’র ব্যাতিক্রমী বিদায়- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া থানার অধীনে ঘোপাল তদন্ত কেন্দ্রে রবিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় পুলিশ কনস্টেবল মোঃ আবদুল করিম (৫৯) এর ব্যাতিক্রমী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মোঃ আবদুল করিম’র বিদায় উপলক্ষে পুলিশের সুসজ্জিত গাড়ী দিয়ে তাঁর নিজ এলাকায় ফুলগাজীর উপজেলার নীললক্ষি গ্রামে পৌঁছে দেয়।

বিদায় লগ্নে সংবর্ধনা অনুষ্ঠানে ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, নবাগত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ মহসিন আলী।

এসময় বিদায়ী কনস্টেবল মোঃ আবদুল করিমকে উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আগত অতিথিবৃন্দ বিদায়ী কনস্টেবল মোঃ আবদুল করিম এর নেক হায়াত দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন।

Don`t copy text!