ঢাকামঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৭নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে আলাউদ্দিনের মতবিনিময় ও গনসংযোগ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৮, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার ও বর্তমান টিউবওয়েল প্রতীকে মেম্বার প্রার্থী মো. আলাউদ্দিন ব্যাপক গনসংযোগ করেছেন। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনভর ৭নং ওয়ার্ডের সেঙ্গুয়া,খিলমেহের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে টিউবওয়েল মার্কায় ভোট চেয়ে প্রচারনা চালান। পরে সেঙ্গুয়া বাজারে তাঁর নির্বাচনী অফিসে নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় মিলিত হয়। এসময় নেতাকর্মীরা নাচে গানে পুরো ওয়ার্ডবাসীকে মাতিয়ে তোলেন।

এদিকে স্থানীয় ওয়ার্ডবাসী ৫ জানুয়ারি টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জনপ্রিয় মেম্বার ও মেম্বার প্রার্থী আলাউদ্দিনকে বিজয়ী করার আশ্বাস দেন।

এসময় ইউপি সদস্য মো. আলাউদ্দিন বলেন, এই ওয়ার্ডের মানুষ আমাকে অনেক ভালবাসে। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। বিগত সময়ে এই ওয়ার্ডবাসীর নানান ভাবে সেবা দিয়েছি। আগামী ৫ জানুয়ারি তারিখে এই ওয়ার্ডের জনগন তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমার বিশ্বাস আমি জয়ী হব। বিজয় হলে এই ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাল্লাহ। তাই তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Don`t copy text!