ঢাকাবৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস উপলক্ষে ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা ও পুরষ্কার বিতরণী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৬, ২০২১ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সূবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর’র সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক রাজীব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন হাজী মোঃ মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন, সেপাল নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আকবর হোসেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

Don`t copy text!