ঢাকাবুধবার , ১৫ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন – পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৫, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।

 

এ বিশেষ দিবস উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে জানান ‘বিজয় দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। ৩০ লাখ তাজা প্রাণ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়। আমাদের স্বাধীনতা তাই অনেক ত্যাগ ও দাম দিয়ে কেনা।

 

এই বিশেষ দিবসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সকলে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করছি’।

Don`t copy text!