ঢাকারবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া দুই প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১২, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ সাত বছর পর ছাগলনাইয়া উপজেলা দুই প্রেস ক্লাবের সদস্যদের পারস্পরিক সম্পর্ক, অটুট বন্ধনে মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র উদ্যোগে ছাগলনাইয়া দুই প্রেস ক্লাবের সদস্যরা ঐক্যবদ্ধে আবদ্ধ হয়েছে। এসময় দুই প্রেসক্লাবের সমন্বয়কারী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, একাংশের সভাপতি সাংবাদিক নুরুজ্জামান সুমন, সাংবাদিক কামরুল ইসলাম লিটন, আউয়াল চৌধুরী, এম নিজাম উদ্দিন সজিব, এনায়েত উল্যাহ্ সোহেল, সেপাল নাথ, সাখাওয়াত হোসেন পাটোয়ারী, কাজী নুরুল আলম নিলু সহ আরো অনেকে।

এসময় দুই প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Don`t copy text!