ঢাকাবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের প্রথম কার্যদিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৯, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম কার্যদিবস উপলক্ষে পৌরসভার পরিষদ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টাং পৌরসভা প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল সেলিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম।

উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আতাউল্যাহ সিফাত’র পরিচালনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে এক মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া-পশুরাম) সার্কেল সোহেল পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর তপন, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন ও চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ রফিকুল সালেহীন, ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বার ও পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!