ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এবার ইভ্যালির রাসেলের বিরুদ্ধে মামলা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৬, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এবার সাতক্ষীরা আদালতে চেক প্রতারণার মামলা হয়েছে আলোচিত ই-কমার্স ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে। গত ২ ডিসেম্বর সাতক্ষীরা আমলী ১ নম্বর আদালতে মামলাটি দায়ের করেন সাতক্ষীরা শহরের কাছারীপাড়ার শেখ আজহার হোসেনের ছেলে শেখ তানভীর হোসেন। বিচারক মামলাটি (সিআর ৯৭৮/২১ সাতঃ) আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করে আগামী ২৪ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে, মামলার আসামি মোহাম্মদ রাসেল একজন প্রতারক ও বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তি। তিনি হাউজ নং- #৮, রোড নং- #১৪, ধানমন্ডি, ঢাকা- ১২০৯ এ অবস্থিত ইভ্যালি.কম.লিমিটেডের সিইও/ম্যানেজিং ডাইরেক্টর এবং উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে বিভিন্ন প্রকার দেশি-বিদেশি পণ্য বিক্রি করতেন। বাদী তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের লক্ষ্যে (আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়া ভার্সন) মোটরসাইকেল ক্রয়ের জন্য নির্ধারিত বিশেষ অফার মূল্যে ২ লাখ ৯৪ হাজার ৮৭৩ টাকা পরিশোধ করেন। মোটরসাইকেলটি ৪৫ দিনের মধ্যে বাদীকে সরবরাহ করার কথা ছিল।

Don`t copy text!