ঢাকাশুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধীরাও জাতীয় উন্নয়নে অবদান রাখবেন: রাষ্ট্রপতি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সব ধরনের শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা মানব বৈচিত্র্যেরই অংশ। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা খুবই জরুরি।’ রাষ্ট্রপতি শুক্রবার (৩ ডিসেম্বর) ‘৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন। তিনি বলেন, ‘সমাজের অবিচ্ছেদ্য এ অংশকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।’ রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটি উপলক্ষে আমি দেশের সব প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং তাদের কল্যাণে নিবেদিত সংস্থা সংগঠনসমূহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Don`t copy text!