ঢাকাশুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় মহাসড়কে মটরসাইকেল আরোহী নিহত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ১৫০গজ সামনে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা গোলাম কিবরিয়া (৩১) নামক একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত গোলাম কিবরিয়া যশোর জেলার বাঘারপাড়া উপজেলার শিমুলপুর গ্রামের বদরুজ্জামান মিন্টুর পুত্র।

ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, যশোর থেকে বান্দরবন যাওয়ার সময় মহাসড়কে গাড়ীর সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। দলবেঁধে এরা কয়েকজন মোটরসাইকেল চালিয়ে বান্দরবন যাচ্ছিল। ঘটনারস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরবর্তীতে নিহতকে পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Don`t copy text!