ঢাকাশুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার পাথৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী আলী আক্কাস মোল্লার সমর্থনে মতবিনিময় সভা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী আক্কাস মোল্লার সমর্থনে মতবিনিময় সভা করা হয়েছে। শুক্রবার বিকালে বারৈয়ারা ঈদগাহ মাঠে চেয়ারম্যান প্রার্থী আলী আক্কাস মোল্লার আয়োজনে ১,২ ও ৩নং ওয়ার্ডের জনসাধারনের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য হাজী মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবক ডা. খোকন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী আক্কাস মোল্লা।
তিনি বলেন, আমি বিগত নির্বাচনেও আপনাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হই। আমি এবছরও নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এলাকাবাসীর সর্বাত্মক সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর স্বপ্ন পূরনে কাজ করে যাবো ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার,সেলিম মাষ্টার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান সরকার,সমাজসেবক গিয়াস উদ্দিন প্রধান,আলমাছ প্রধান,হাজী আবুল খায়ের প্রধান ও মো. সুমন প্রধান প্রমুখ। পরে উপস্থিত এলাকাবাসী বারৈয়ারা গ্রামের ঐহিত্য রক্ষার স্বার্থে দলমত নির্বিশেষে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সর্বসম্মতি সিদ্ধান্তে গৃহীত হয়।
এসময় অ্যাড. দেলোয়ার হোসেন তালুকদার,অ্যাড. মাহফুজুর রহমান পাটওয়ারী,কাজী আবুল হোসেন,হাজী রুহুল আমিন সরকার,হাজী আব্দুল মালেক মাষ্টার,মিজানুর রহমান স্বপন,সাদেক মাষ্টার,আব্দুল জব্বার,কাজী আবুল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ার পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লার সমর্থনে মতবিনিময় সভা বক্তব্য রাখছেন, চেয়ারম্যান প্রার্থী আলী আক্কাস মোল্লা। পাশে উপস্থিতির একাংশ।

Don`t copy text!