ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক খায়রুল আলম রফিক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২৪, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম চিফ সাংবাদিক মো: খায়রুল আলম রফিককে খালাস দেওয়া হয়েছে। গতকাল (২২ নভেম্বর) ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) মোহা: বজলুর রহমান এই রায় দেন।
এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সাংবাদিক খায়রুল আলম রফিক ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সাবেক সম্পাদক ছিলেন । বর্তমানে তিনি দৈনিক আমাদের কণ্ঠের ক্রাইম চীফ হিসেবে কর্মরত ।
২০১৮ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা নং- ১০৯(১২) ২০১৮ দায়ের করেন মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের প্রকাশক ড. মো: ইদ্রিস খান । ২০২০ সালে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে বদলী করা হয় । পুনরায় ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল গঠনের পর ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে বদলী হয়ে আসা মামলা নং- ৭৭/২০২১।
এ মামলায় বাদী পক্ষে আইনজীবি ছিলেন, ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবি আ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন, আ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ খায়ের ।

Don`t copy text!