ঢাকারবিবার , ২১ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২১, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন একজন। গতকাল শনিবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া সীমানার খাজুরিয়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক সোহেল হাজীগঞ্জ পৌরসভার আড়াখাল গ্রামের ও যাত্রী গোকুল সরকার উপজেলার মৈশামুড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, রাত ১১টার দিকে কুমিল্লাগামী ট্রাকটি ও শাহরাস্তিগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালকসহ দুজন নিহত হন। এসময় আহত হন রিপন নামে এক যাত্রী।প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম শান্ত যুগান্তরকে জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Don`t copy text!