ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির ২ শিক্ষার্থী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৮, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। চাকরি পাওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার এবং মো. নাজিম উদ্দিন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ফেসবুকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তারা। নিজের অনুভূতি ব্যক্ত করে মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, ফেসবুকের মতো জায়গায় চাকরি পাওয়াটা মোটেই সহজসাধ্য ছিলো না। তারা তিন ধাপে ভাইবা নিয়েছে। তিন নম্বর ধাপে ৪টা ভাইবা দিয়েছি। শাবিপ্রবিতে থাকাকালীন সময়ে প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। যার অভিজ্ঞতা ফেসবুকের ভাইবায় কাজে দিয়েছে। মো. নাজিম উদ্দীন বলেন, অনেক আগে থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপক্লাস ইঞ্জিয়ারদের সঙ্গে টেক জায়ান্টে কাজ করবো। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। অবশেষে সফল হয়েছি। প্রায় দুই মাসব্যাপী ইন্টারভিউ শেষে ফেসবুক, গুগল দুই কোম্পানি থেকেই অফার আসে।

Don`t copy text!