ঢাকামঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় যুবলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি র‌্যালী অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৯, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী সারাদেশে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বিশাল ‌র‌্যালী মঙ্গলবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার’র নেতৃত্বে র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগের কার্য্যলয়ে শেষ হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক বলেন, বাংলাদেশে একটি উগ্রবাদী দল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল করতে চাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই দেশে শান্তিতে বাস করতে চাই। তবে যারা দেশে অস্থিতিশীল করতে চায় তারা যেই ধর্মের অনুসারী হোকনা কেন তাদেরকে খুঁজে আইনের মুখোমুখি করাতে হবে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি উদ্বাত্ব আহবানও জানান। শান্তি ও সম্প্রীতি র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী।

Don`t copy text!