ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের পরীক্ষা ডিসেম্বর মাসে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৫, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা এ বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সব বিএ, বিএসএস, বিবিএ ও বিএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম অনলাইনে ১৯ অক্টোবর থেকে শুরু হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিগগিরই প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করা যাবে ১৯ অক্টোবর থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। আবেদন ফরম কলেজ থেকে নিশ্চিত করার শেষ তারিখ ১৩ নভেম্বর।

অনলাইনে পূরণ করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম, ইনকোর্সের নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর।

Don`t copy text!