ঢাকাসোমবার , ১১ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূজা মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চোরকোটা গ্রামের একটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপের বিদ্যুতের তারে জড়িয়ে ক্ষিতিশ মহাতো (৪৫), বুদু মাহতো (৪২) ও পলাশ (৪০) নামে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চোরকোটা গ্রামের বাসিন্দা।

আজ সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজাম-প সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টানা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে যান ক্ষিতিশ মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বুদু মাহতো ও পলাশ। গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশ মাহাতোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন বুজন মাহাতো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Don`t copy text!