ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা মনোনয়ন পত্র জমা প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৯, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

আগামী ২’রা নভেম্বর ২০২১ ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয় বারের মত নৌকার প্রতীক পেয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন’র নিকট মনোনয়ন পত্র জমা দিলেন মোঃ মোস্তফা। শনিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টা এ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব সহ আরো অনেকে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, আগামী ২’রা নভেম্বর পৌর নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিয়ে মোঃ মোস্তফাকে দ্বিতীয় বারের মত মেয়র হিসেবে জয়যুক্ত করার জন্য পৌরবাসির নিকট আহবান জানান। তিনি আরো বলেন, পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে এবং পাশাপাশি সকলকে এক জোটে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

মেয়র প্রার্থী মোঃ মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমার পাঁচ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আমাকে দ্বিতীয় বারের জন্য নৌকা প্রতীকের বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা আ’লীগের অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি’র প্রতি। আমি নির্বাচিত হলে সকলকে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

Don`t copy text!