ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় মরহুম আবু তাহের মেম্বার বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউপিস্থ চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৪ টায় ইউনাইটেড ক্লাবের আয়োজনে মরহুম আবু তাহের মেম্বার স্মৃতি বৃত্তি পরিক্ষা ২০১৯ খ্রিঃ উত্তীর্ণ পরিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। ইউনাইটেড ক্লাব’র সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন সুমন’র উপস্থাপনা এবং ক্লাবের সভাপতি মোঃ মোতাহের হোসেন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসাযী ও সমাজসেবক আবদুর রহমান মিজান, ইউপি’র ৬ নং ওয়ার্ডের সদস্য আবুল বশর, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান সজিব, শুভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহম্মদ মাস্টার, ইউনাইটেড ক্লাব’র সাবেক সভাপতি আবদুল মান্নান মাস্টার, সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার।

অনুষ্ঠান শেষে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। মরহুম আবু তাহের মেম্বার বৃত্তি পরিক্ষার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও ৯ নং শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান এর পুত্র মিনহাজুর রহমান শ্রাবন বৃত্তি পরিক্ষা উত্তীর্ণদের মাঝে এবং আগত অতিথিবৃন্দ বৃত্তি ও সনদপত্র তুলে দেন। শিক্ষার প্রতি বিশেষ অবদান রাখায় ১৫ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় ছাত্রছাত্রী, অভিভাবক, ইউনাইটেড ক্লাব’র সকল স্তরের সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

উল্লেখ্য যে, ২০১৯ সালে মরহুম আবু তাহের মেম্বার বৃত্তি পরিক্ষা হলেও দীর্ঘ করোনা প্রাদুর্ভাব এর কারনে বৃত্তি ও সনদ পত্র প্রদানে বিলম্ব হয়।

Don`t copy text!