ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ছাত্রী অপহরণসহ ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২১ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে নবম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মেহেদী হাসান নামে (৩৫) এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হাসান এ রায় দেন।

পিপি অ্যাড. খন্দকার রফিক হাসনাইন জানান, ২০১৮ সালের ৭ জুলাই ওই ছাত্রী অপহরণ হলে তার বাবা ১০ জুলাই মেহেদীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে। ১৬ জুলাই ঢাকা থেকে ছাত্রীকে উদ্ধারসহ মূল আসামীকে গ্রেফতার করে পুলিশ।

১২ জনের স্বাক্ষ্য শেষে বিচারক মেহেদী হাসানকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। এ মামলায় ৪ জনকে খালাশ দেয়া হয়।

Don`t copy text!