ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২১ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দুবাই থেকে আসা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার (প্রায় ১৩ দশমিক ৯২ কেজি) জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গত মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের ফ্লাইট থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান চালানো হলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বুধবার বেলা ১১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Don`t copy text!