ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৬ লাখের বেশি টিকা দেশে এসেছে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৫, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় পাওয়া এসব টিকা সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। এছাড়া আজ মঙ্গলবার (৫ অক্টোবর) আরও দুটি চালানে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা দেশে আসবে।

প্রথম চালানে বেলা ১২টার দিকে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে দ্বিতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে। সব মিলিয়ে সোম ও মঙ্গলবার এ দুইদিনে তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

Don`t copy text!