ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু:বিটিআরসি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আদালতের নির্দেশে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি তালিকা করেছে। সেই তালিকা ধরে অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে

মন্ত্রী বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি তালিকা করেছে। সেই তালিকা ধরে অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে।

তবে এই বন্ধ প্রক্রিয়ায় যদি কোনও ভুল ত্রুটি হয়, ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এর আগে, ১৪ সেপ্টেম্বর দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যা আগামী সাত দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

Don`t copy text!