ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২০, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর পৌর-বাসষ্টেশন সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্ত্বে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়।

জনগণ ও পুলিশ সদস্যদের প্রতি মাননীয় ডিআইজি মহোদয় জানান, জরিমানা করা পুলিশের উদ্দেশ্যে নয়, সাধারণ জনগণকে শৃংখলায় ফিরিয়ে আনা বাংলাদেশ পুলিশের লক্ষ্য।
নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকল্পে ট্রাফিক আইন অমান্যকারীদের ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন্ড ম্যানেজমেন্ট সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক জরিমানা করার মধ্যে দিয়ে চাঁদপুর জেলায় ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় ডিআইজি, চট্টগ্রাম মহোদয়।

এসময় সাধারণ জনগণ, পরিবহন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত।

Don`t copy text!