ঢাকাবুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বর্ধিত সভা ২০২১ বুধবার (৮ সেপ্টেম্বর) ডাকবাংলো হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার’র সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও পৌর আ’লীগের সভাপতি মোঃ মোস্তফা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ ভুঁইয়া, কাজী রাশেদুন্নবী, রবিউল হক ভুঁইয়া রবি, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম মুছা, মিজানুর রহমান, জাহাঙ্গীর মির্জা, নুরুল আবছার, রবিউল হক, দিদারুল আলম টিপু, সহ-সম্পাদক এনায়েত উল্যাহ সোহেল, জাহেদ উল্যাহ্ ফয়েজ, অর্থ সম্পাদক জালাল উদ্দিন মজুমদার আসিফ, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার রানা, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সী নাছির উদ্দীন, রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনির, পাঠানগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ খুরশীদ আলম সহ আরো অনেকে।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইকবাল হোসেন মজুমদার লিটন সহ যুবলীগের সকল স্তরের নেতাকর্মী।

Don`t copy text!