ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৪, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডাকবাংলো কার্য্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া ডায়বেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পৌর মেয়র এম. মোস্তাফা’র সভাপতিত্বে এবং সদস্য প্রভাষক আবদুল জলিল ভুঁইয়া’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া ডায়বেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মজুমদার।

শুভেচ্ছ বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি সামছুউদ্দিন বুলু মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ শোহেব ইমতিয়াজ নিলয়, ডাঃ মোঃ জালাল উদ্দিন মেনন।

ছাগলনাইয়া ডায়বেটিক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, এটি একটি অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান। এখানে ধনী, গরীব, অসহায় রোগীদের সেবা প্রদানের লক্ষ্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, জরাজীর্ণ হাসপাতালকে নতুন আঙ্গিকে উপস্থাপন, চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন সহ ডাক্তার নিয়োগে আশ্বাস প্রদান করেন। সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নুরুল হক, আজিজুল হক ইকবাল ও মোঃ রাজিউল হোসেন রিফাত সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!