ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পরীমণি নামের কাউকে জানি না: সিটি ব্যাংক এমডি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৯, ২০২১ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন পরীমণিকে গাড়ি উপহার দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি দাবি করেন, বাপের জীবনে পৃথিবীতে পরীমণি নামের কাউকে দেখেননি মাসরুর আরেফিন। তিনি বলেন, আমার বলার কোনো ভাষা নেই, কোনো কিছু বলারই কোনো ভাষা নেই। আমি আমার বাপের জীবনে, এই মর্ত্যের পৃথিবীতে, এই ধরাধামে পরীমনি নামের কাউকে দেখিনি। অতএব, তার নম্বর আমার কাছে থাকার প্রশ্নই আসে না। এমনকি ‘বোট ক্লাব‘ ঘটনার আগ পর্যন্ত পরীমনি নামটাও শুনিনি। আমার মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে, কে এই পরীমনি? অতএব বলছি, তাকে গাড়ি দেওয়ার কথাটা আমার কানে লাগছে মঙ্গল গ্রহের ভাষায় বলা কোনো কথার মতো।

Don`t copy text!