বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯১ তম জন্মদিন পালিত হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত রবিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা দলীয় কার্য্যলয়ে বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মদিন উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব’র সঞ্চালনায় এবং উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিজ্ঞাপন দিন বিজ্ঞাপন পড়ুন
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার।
উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আতাউল্যাহ সিফাত’র পরিচালনায় বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব’র আত্মার মাগফেরাত করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের তথ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম মাস্টার, ত্রান বিষয়ক সম্পাদক আবদুর রউফ ভুঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন, কৃষকলীগের সভাপতি হাজী মনির সিং, সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর আলম, মোজাহারুল ইসলাম মুছা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার সহ উপজেলা আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী।

