ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যু শিক্ষাবিদ নাজমা চৌধুরীর – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

রবিবার, ০৮ আগস্ট কোভিডে আক্রান্ত হয়ে শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বুশরা সুলতানা জানান, অধ্যাপক নাজমা চৌধুরী কোভিড আক্রান্ত হয়ে রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

Don`t copy text!