ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মদিন পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৫, ২০২১ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা আ’লীগের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগস্ট) দলীয় কার্য্যলয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রীড়া জগতের এক উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার’র সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার।

উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ সিফাত’র পরিচালনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কৃষকলীগের সভাপতি হাজী মনির আহম্মদ, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল, সাংগঠনিক সম্পাদক মাস্টার ফিরোজ উদ্দিন, নুরুল হক, উপজেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবদুর রউফ ভুঁইয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ফরিদুর রহমান সহ উপজেলা আ’লীগে সহযোগী সংংগঠনের সকল নেতাকর্মী।

Don`t copy text!